ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন সড়কের পাশের একটি ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র সংগ্রহ করছিলেন। এ সময় একটি শপিং ব্যাগ দেখতে পেয়ে সেটির ভেতরে মূল্যবান কিছু আছে মনে করে খুলে দেখেন। তখন লাল কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পান।

পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা দাবি করেন, নবজাতকটি দেখতে সুস্থ-সবল ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাবিবুর জানান, জীবিকার তাগিদে তিনি বিভিন্ন স্থানের ঝোপঝাড় ও ময়লার ভাগাড় থেকে ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করেন। সেদিনও একই কাজ করতে গিয়ে তিনি নবজাতকের মরদেহ দেখতে পান।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পর নবজাতককে কেউ সেখানে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলের পাশেই একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মরদেহ উদ্ধার,নবজাতক,ময়লার ভাগাড়,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত