ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সবুজায়নে চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু

সবুজায়নে চুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে চুয়েট মেডিকেল সেন্টার সংলগ্ন এলাকায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেকুল আলম, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান এবং উপ-পরিচালক (নিরাপত্তা) মোহাম্মদ আনিসুজ্জামান খান।

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ১,০০০ করে ৫ বছরে ৫,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চলতি বছর ১,০০০টি বৃক্ষরোপণ করা হবে।

উক্ত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে অত্র বিশ্ববিদ্যালয়ে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচিও এগিয়ে নেওয়া হচ্ছে।

২০২৬,বৃক্ষরোপণ কর্মসূচি,চুয়েট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত