ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বাসচাপায় অটোরিকশার এক নারী যাত্রী ও তার ছেলে নিহত হয়েছেন। তারা হলেন, কামারখন্দ উপজেলার নূরনগর গ্রামের বিপ্লবের স্ত্রী নিলা (২৫) এবং তার ছেলে অনিক (৩)। এ ঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার বিকেলে অটোরিকশাযোগে তারা বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল হাইওয়ে ব্রিজের ওপর একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে সেটি উল্টে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন এবং কমপক্ষে ৩ জন আহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অটোরিকশাচালক আমিরের অবস্থা গুরুতর।

এদিকে, কোনো অভিযোগ না থাকায় মা ও ছেলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।

আহত ৩,মা-ছেলের মৃত্যু,বাসচাপা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত