ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র রিয়াদ সেখের (১১) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় ওই স্কুলছাত্র। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্কুলছাত্রের মৃত্যু,বজ্রপাত,মাছ ধরতে গিয়ে,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত