ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি মশিউর, সম্পাদক পলাশ

রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি মশিউর, সম্পাদক পলাশ

চাঁদপুরের হাজীগঞ্জে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. মশিউর রহমান পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটারিয়ান মো. সাইফুল আলম পলাশ।

মঙ্গলবার (৭ জুলাই) হাজীগঞ্জ বাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান পিপি ইমাম হোসাইন পিএইচএফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি দিল নাশীন মোহসেন। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিএজি মো. শফিকুল ইসলাম শামীম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট ডা. আলমগীর কবির পাটওয়ারী এবং রোটারিয়ান পিপি বি. এম. আহসান কালিম পিএইচএফসহ ক্লাবের অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. মশিউর রহমান পাটওয়ারীর কাছে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মো. সাইফুল আলম পলাশ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় রোটারি ক্লাব অব হাজীগঞ্জের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা রোটারির মানবসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদক পলাশ,সভাপতি মশিউর,হাজীগঞ্জ,রোটারি ক্লাব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত