ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, মামলা দায়ের

হাজীগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, মামলা দায়ের

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই (নি.) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজীবাড়ি এলাকার দেলোয়ার হোসেন দেলু (৪০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় তার ঘরের খাটের ওপর বিছানো তোশকের নিচ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দেলু টোরাগড় (কাজীবাড়ি), ৮ নম্বর পৌর ওয়ার্ডের মৃত রতন কাজীর ছেলে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২২ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে এর আগে হাজীগঞ্জ থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

এদিকে একই রাতে এসআই (নি.) নূর মোহাম্মদ পৃথক অভিযানে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় ইমাম আলীর নতুন বাড়ির পুকুরসংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যারেজ ঘরে অভিযান চালিয়ে একটি কাগজের বক্সের ভেতরে সাদা পলিথিনে রাখা ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলা দায়ের,ইয়াবা ও গাঁজা উদ্ধার,পুলিশের অভিযান,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত