ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে প্রচারণায় ইকবাল হোসেন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ঘিরে প্রচারণায় ইকবাল হোসেন

চাঁদপুর জেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬কে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন মজুমদার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাজীগঞ্জ বাজার হাজারো ব্যবসায়ীর জীবন-জীবিকা ও ঐতিহ্যের প্রতীক।

বাজারের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি সভাপতি পদে প্রার্থী হয়েছেন।

তিনি জানান, নির্বাচিত হলে বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিরসন, পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নতুন উদ্যোক্তাদের সহযোগিতা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে কাজ করবেন।

ইকবাল হোসেন মজুমদার বলেন, “হাজীগঞ্জ বাজার আমাদের সবার। ব্যবসায়ীদের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ বাজারকে আরও উন্নত ও আধুনিক করা সম্ভব। আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবসায়ীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা গেছে, ইকবাল হোসেন মজুমদার দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ কারণে তিনি একজন সৎ, দক্ষ ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আসন্ন নির্বাচনে তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

ইকবাল হোসেন,ব্যবসায়ী সমিতি,হাজীগঞ্জ বাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত