
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম ৫ নং সদর ইউনিয়নের দোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (০৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন এবং সভাপতিত্ব করেন নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও অ্যাসোসিয়েট প্রফেসর (অবসরপ্রাপ্ত) ডা. মো. গোলাম মোস্তফা মজুমদার। তিনি দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান কানু এবং সিনিয়র সহ-সভাপতি মো. শাহ এমরান (এনাম)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সহ-সভাপতি মোনায়েম খান এবং অভিভাবক প্রতিনিধি মো. আজাদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা বাস্তবায়ন হোক—আজকের অনুষ্ঠানে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।”
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। মেধাবী শিক্ষার্থী মুনতাহা আলম চৌধুরী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষানুরাগী হোসাইন আহমেদ আইনী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি সহকারী শিক্ষক মো. গোলাম রসূল, সহকারী শিক্ষক অনুপমা দে, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।