ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে সাংবাদিকদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বুলুর

নোয়াখালীতে সাংবাদিকদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বুলুর

শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী সাংবাদিক, বুদ্ধিজীবী ও আওয়ামী শিল্পপতিদের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কোনো দল নেই। দলকানা সাংবাদিক হওয়ার প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুল করলে তারও সমালোচনা করবেন।

সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাংবাদিকদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

বুলু বলেন, সাংবাদিকদের কাজ কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং সত্য তুলে ধরা। জনগণ প্রকৃত তথ্য জানতে চায়, তাই বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের প্রীতি ফুটবল খেলার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, সদস্য শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুবদল নেতা স্বপন, রুস্তম আলীসহ অনেকে।

এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি তাজুল ইসলাম, মানিক ভূঁইয়া, আবুল কালাম আজাদ ভূঁইয়া, এমবি আলম, এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল, ইমাম উদ্দিন আজাদ, কোষাধ্যক্ষ কামরুল কাননসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আহ্বান বুলুর,অগ্রাধিকার দেওয়া,জাতীয় স্বার্থ,নোয়াখালী সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত