ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ১

নোয়াখালী পৌরসভায় এক প্রবাসীর বাড়িতে গিয়ে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়েছে এক যুবক। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নোয়াখালী পৌরসভার মাইজদী হক ম্যানশন ভবনের ৪র্থ তলায় এক প্রবাসীর বাসায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত যুবকের নাম আনোয়ার হোসেন টিটু। তার নামে বেগমগঞ্জ মডেল থানায় ৭টি মামলা রয়েছে।

রাত ৮টায় সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়, মাইজদী পৌরসভায় এক প্রবাসীর বাড়িতে চাঁদাবাজি করতে অস্ত্রসহ কয়েক যুবক অবস্থান করছে। পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই যুবক পালিয়ে যায়। তাদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

গ্রেফতার ১,চাঁদাবাজি,অস্ত্র ঠেকিয়ে,প্রবাসীর বাড়ি,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত