ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার শয্যাপাশে চসিক মেয়র

ক্যান্সার আক্রান্ত যুবদল নেতার শয্যাপাশে চসিক মেয়র

ক্যান্সার আক্রান্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দীনকে দেখতে ৪ আগস্ট (সোমবার) দুপুরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন যুবদল নেতার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় মেয়র তার চিকিৎসার খরচ বাবদ ১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

ক্যান্সার আক্রান্ত এই নেতার পাশে দাঁড়িয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আব্বাস উদ্দীন রাজপথের একজন লড়াকু ও ত্যাগী সৈনিক। তিনি কঠিন ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। এ কঠিন সময়ে তাকে একা ছেড়ে দেওয়া যায় না। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন সহযোদ্ধা ও চিকিৎসক হিসেবে মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমি তার পাশে এসে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “তার চিকিৎসায় ব্যক্তিগত পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমি নগরবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”

হাসপাতালে উপস্থিত মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি মেয়র যুবদল নেতা আব্বাস উদ্দীনের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

চসিক মেয়র,যুবদল নেতার শয্যা,ক্যান্সার আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত