
চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, সিনিয়র শিক্ষক মো. ইউনুস মিয়া এবং সহকারী শিক্ষক মো. আবদুল মালেক প্রমুখ।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মো. নুরুল আমিন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. শরীফ হোসেন আবীর, পেয়ার আহমেদ ভূঁইয়া এবং তাওফিকা আক্তার।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।