ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদগঞ্জে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের পরিচিতি সভা

ফরিদগঞ্জে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের পরিচিতি সভা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে মুন্সীরহাট জি অ্যান্ড এ আলী উচ্চ বিদ্যালয়ে এক অনাড়ম্বর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন জেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের সাধারণ সম্পাদক মো. আরিফ শেখ। তিনি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্যও রাখেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের সভাপতি মো. মারুফ হোসেন। এছাড়াও বক্তব্য দেন জেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের সিনিয়র সহ-সভাপতি বাবলু মুন্সী, সাবেক সহ-সভাপতি কবির মিজি এবং ফরিদগঞ্জ উপজেলার ৪ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল খলিল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন দুলাল।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ দায়িত্বপ্রাপ্ত উপজেলা আহ্বায়ক এমরান হোসেন এবং সদস্য সচিব সামছুদ্দিন রাজার কাছে আনুষ্ঠানিকভাবে নবগঠিত অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের সাংগঠনিক সম্পাদক সুমন গাজী, সহ-সাধারণ সম্পাদক সাকিব উদ্দিন রুবেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রিকশা, ভ্যান ও অটোরিকশা চালক দলের নেতা-কর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিচিতি সভা,অটোরিকশা চালক দল,ফরিদগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত