ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েকা দিলরুবা (দীপ্তি)।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শ্যামল কুমার ধর, শারমিন আক্তার, যোবাইদা আক্তার ও শাহীন আক্তার।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহীনুর বেগম। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণঅভ্যুত্থান দিবস,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত