
বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ফেনীর সোনাগাজী উপজেলা শাখার ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ডা. শংকর কুমার শর্মাকে সভাপতি এবং সুজন দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. বিপুল চৌধুরী ও পলাশ দাস। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন প্রিয় নাথ দাস ও বাসুদেব দাস। কোষাধ্যক্ষ করা হয়েছে বিপ্লব দাসকে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশীষ শর্মা জয়, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ মোহন দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ দাস, আইন বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা রাণী দাস নির্বাচিত হয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মৃদুল দাস, চন্ডী দাস ও উজ্জ্বল দাস। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ভুবন দাস ও অ্যাডভোকেট মানিক শর্মা।
বিডিইআরএম ফেনী জেলা কমিটির সভাপতি বলরাম দেবনাথ ও সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু আগামী দুই বছরের জন্য সোনাগাজী উপজেলা শাখার এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।