ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ আটক ২

রাঙামাটিতে সাইবার অপরাধের অভিযোগে সাংবাদিকসহ আটক ২

রাঙামাটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) সাইবার অপরাধের অভিযোগে সাবেক দুই ছাত্রনেতাকে আটক করেছে ডিএমপির ডিবি। এরা হলেন সাবেক রাঙামাটি ছাত্র ইউনিয়নের সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমন।

মঙ্গলবার বেলা ২টা ৩৫ মিনিটের দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবির সাদা পোশাকধারী একদল সদস্য তাদের আটক করেন বলে জানা গেছে।

জানা গেছে, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আলী আকবর সুমনের বিরুদ্ধে ডিএমপি ইউনিট শাখায় আইসিটি আইনে একটি সাইবার অপরাধের অভিযোগ করেন।

এ ঘটনায় সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করে রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ডিএমপিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সায়রা চন্দ্রা চাকমার আইসিটি আইনে দেওয়া একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ডিবি পুলিশ শাখা থেকে তাদের দুজনকে আটক করে ঢাকায় নিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।

সাংবাদিকসহ আটক ২,সাইবার অপরাধ,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত