
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীতে যুব বিভাগের উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলা ও শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এ র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের আহ্বায়ক রাশেদ বিল্লাহ আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মায়াজ, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইসমাইল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, শহর যুব বিভাগের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাকিবসহ অনেকে।
পরে নোয়াখালী জেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালি ও পথসভা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী পৌর বাজারে গিয়ে শেষ হয়।