ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াতই সংসদে কার্ডের জন্য অস্থির: খোকন তালুকদার

জামায়াতই সংসদে কার্ডের জন্য অস্থির: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে মন্তব্য করা জামায়াতই এখন সংসদে কার্ডের জন্য অস্থির হয়ে থাকে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কালীনগর পালরদী নদীর ভাঙন রোধে জরুরি নদীর তীর প্রতিরক্ষায় জিও ব্যাগ ফেলার কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খোকন তালুকদার আরও বলেন, জামায়াতে ইসলামী তারা মুখে বলে একটা, একটু পরেই প্রধানমন্ত্রীকে একা পেলেই বলেন, কবে আমাদের এলাকায় ফ্যামিলি কার্ড দেবেন। জামায়াতে ইসলামীর মুখে এক, ভিতরে আর এক। এসব প্রতারণা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। সারা বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামী যে সকল কাজ করছে, সেগুলো আমরা বলতে চাই না। আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ পারভেজ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খোকন তালুকদার,সংসদে কার্ড,জামায়াত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত