ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা লাহিড়ী গ্রামে কাপড় ব্যবসায়ী নুরুল হকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় কুখ্যাত ডাকাত রোকনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সে একই এলাকার বাগবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে।

কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ব্যবসায়ী নুরুল হক ব্যবসার কাজে মোকামে ছিলেন। এ সুযোগে মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ওই কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

মুখোশধারী ডাকাতেরা বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী শরীফা খাতুনকে বেঁধে রাখে এবং নগদ ৩০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতেরা ওই গৃহবধূর বাড়ি ত্যাগ করার পর তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।

এ ব্যাপারে কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিকনির্দেশনায় এ মামলায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা (স্বর্ণ বিক্রয়লব্ধ), ২টি সোনালি রঙের বালা, বিশেষভাবে তৈরি স্লাই রেঞ্জ, কসটেপ ও নাইলনের রশি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, দস্যুতা ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে বলে ওসি উল্লেখ করেন।

ডাকাত গ্রেফতার,ডাকাতির ঘটনা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত