
৭১ টেলিভিশনের রিপোর্টার রাজু হাওলাদারকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পরভেজ, সাধারণ সম্পাদক মোল্লা, সহ-সভাপতি সোহরাব হোসেন কোষাধক্ষ্য এ এইচ এম শামিমুজ্জামান । বিবৃতিতে নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও অনিয়ম তুলে ধরতে কাজ করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।