ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটি সদর (কোতয়ালী), কাপ্তাই, বাঘাইছড়ি ও কাউখালী থানায় পৃথক অভিযান চালিয়ে মাদকসেবী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে কোতয়ালী থানার অভিযানে মাদক সেবনের অপরাধে ১১ জন, মাদকসহ ৩ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মাদক সেবনের অপরাধে কোতয়ালী থানায় গ্রেফতার ১১ জন হলেন—মো. মোর্শেদ আলম (২৮), মো. নুর হোসেন (২১), মো. এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), মো. নাহিদ হাসান সজিব প্রধান (২৯), মো. সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), মো. ওমর ফারুক (৪৩), মো. সাইদুল ইসলাম (৪০), মো. মেহেদী (৩০) ও মো. সাগর (২৮)।

এছাড়া কোতয়ালী থানার পৃথক অভিযানে মাদক সেবন ও মাদকসহ মো. সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরা (২৪)কে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশ (১৯)কেও গ্রেফতার করা হয়েছে।

এছাড়া কাপ্তাই থানার অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুরনবী কাঞ্চন (২৫), বাঘাইছড়ি থানার অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ চন্দন ধর (৫০) এবং কাউখালী থানার পৃথক অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. ইমাম হোসেন (৩৬), মো. নজরুল ইসলাম (২৯), রবিউল ইসলাম সুজন (২২) এবং ৬ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ মো. সাব্বির (৩২) ও মো. সরোয়ার (২৪)কে গ্রেফতার করা হয়।

অভিযানসমূহে মোট ৭০ গ্রাম গাঁজা, ৬ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। জেলার ১৩টি স্থানে মোট ২৩টি চেকপোস্ট পরিচালনার মাধ্যমে ২৯০টি গাড়ি ও ৩৭৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ২২টি মোটরসাইকেল, ১২টি সিএনজি ও একটি মিনি ট্রাক আটক এবং ১৮টি মোটরসাইকেল, ৭টি সিএনজি ও একটি মিনি ট্রাকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ১৭ আগস্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানাধীন আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), রাঙ্গামাটি পার্বত্য জেলা। এতে সভাপতিত্ব করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

গ্রেফতার ২৬,বিশেষ অভিযান,পুলিশ,রাঙ্গামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত