ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক-ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে বেগমগঞ্জে র‍্যালি

মাদক-ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে বেগমগঞ্জে র‍্যালি

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে নুরুল হুদা কারীর নেতৃত্বে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে কেন্দ্রবাগ বাজারের প্রধান সড়কে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান শাহীন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসলেহ উদ্দিন ইকবাল, বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ আবদুর রহিম মেম্বার, হারুন রশীদ মেম্বার ও জাহিদ হোসেন রুবেল।

এছাড়া উপজেলার আমানউল্যাপুর বাজারে বেগমগঞ্জ মডেল থানার আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সামছুজ্জামান। এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষক মফিজুর রহমান, জেলা উত্তর শাখার সাবেক ছাত্রশিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, শিক্ষক, ছাত্রসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে আমানউল্যাপুর বাজার থেকে র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‍্যালি ও সমাবেশ শেষ হয়।

বেগমগঞ্জে র‍্যালি,কিশোর গ্যাং প্রতিরোধ,মাদক-ইভটিজিং
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত