ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

রাজনগরে বালু উত্তোলন, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজনগরে বালু উত্তোলন, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি নৌকা জব্দ এবং ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১টি মামলা দায়ের করা হয়।

মামলায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়। জব্দকৃত ৫টি নৌকা পরবর্তীতে স্থানীয় একজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জরিমানা,৫০ হাজার টাকা,বালু উত্তোলন,রাজনগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত