ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

নরসিংদীর বেলাব উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ মোট চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—বেলাব থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শামসুল হক (৩০), বেলাব উপজেলার মাটিয়ালপাড়া এলাকার আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকার আতস আলীর ছেলে রকি (২৮) এবং একই এলাকার মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)।

স্থানীয়দের অভিযোগ থেকে জানা যায়, বাগানবাড়ি এলাকায় কনস্টেবল শামসুল হক ওই তিন ব্যক্তিসহ মাদক সেবন করছিলেন।

বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাদের বেলাব থানায় নিয়ে যায়।

এদিকে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় আটককৃত পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধেই নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ৪,পুলিশ কনস্টেবলসহ,মাদক সেবন,নরসিংদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত