ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে ছাগল-ভেড়াকে পিপিআর টিকা দেওয়া শুরু

ভূরুঙ্গামারীতে ছাগল-ভেড়াকে পিপিআর টিকা দেওয়া শুরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়াকে পিপিআর রোগমুক্ত করতে বিনামূল্যে পিপিআর টিকার (চতুর্থ ডোজ) প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল, ভূরুঙ্গামারীর আয়োজনে হাসপাতাল চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, যুবদলের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ক্যাম্প করে প্রাথমিকভাবে ২৯ হাজার ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

পিপিআর টিকা,ছাগল-ভেড়া,ভূরুঙ্গামারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত