ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসাইন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। এজন্য প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রবীণদের অভিজ্ঞতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলেও বক্তারা উল্লেখ করেন।

এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় যুবসমাজের সদস্য, সমাজসেবক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা,আন্তর্জাতিক প্রবীণ দিবস,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত