ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হরিরামপুরে জমজমাট আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট

হরিরামপুরে জমজমাট আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট

মানিকগঞ্জের হরিরামপুরে জমজমাট আয়োজনে শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি দুর্গাপুর বটতলা প্রাঙ্গণে এলাকার কৃষকদের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সিংগাইর বায়ড়া একতা হা-ডু-ডু দলকে হারিয়ে বিজয়ী হয়েছে ঘিওর একতা হা-ডু-ডু দল। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাকিল মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আরশেদ আলী মাতব্বর।

এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য কাজী শিমুল, আয়োজক কমিটির সদস্য মো. বিল্টু খন্দকার, ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধক ওসি জেওএম তৌফিক আজম বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে ধরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।”

প্রধান অতিথি শাকিল মোল্লা বলেন, “হা-ডু-ডু আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। এ খেলার মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ে। এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্ম আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হবে।”

হা-ডু-ডু টুর্নামেন্ট,জমজমাট আয়োজন,হরিরামপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত