ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

জীবননগরে বালি বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

জীবননগরে বালি বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

চুয়াডাঙ্গার জীবননগরে বালি ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—পোস্ট অফিস পাড়ার বিশারত আলীর ছেলে শফিকুল ইসলাম খোকা (৫০), তার ছেলে ইমন (২৪) ও শিমুল (৩০)।

অপর পক্ষের বাঁকা কাউন্সিলপাড়ার রমজান আলীর ছেলে শফিক (৪৫), কুতুব (৩২), রফিকুল (৪০) এবং শফিক উদ্দীনের ছেলে রাকিব (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালি বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে একে অপরকে আঘাত করা হয়। এতে উভয় পক্ষের কয়েকজন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে শফিকুল ইসলাম খোকার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘মারামারির ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আহত ৭,দুই পক্ষের সংঘর্ষ,বালি বিক্রি,জীবননগর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত