ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় আবাদি জমি ছাড়তে বলায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ভাঙ্গুড়ায় আবাদি জমি ছাড়তে বলায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলাকে কেন্দ্র করে মোছা. নারগিস পারভীন (৪২) নামে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নারগিস পারভীন নিজেই।

অভিযুক্তরা হলেন একই গ্রামের আয়নাল মোল্লা (৪৫), তার স্ত্রী রোজিনা খাতুন (৪২), ছেলে হৃদয় (২৫) ও রিয়াদ (১৮)। আয়নাল মোল্লা দিয়ারপাড়া গ্রামের মৃত পলান মোল্লার ছেলে।

অভিযোগে নারগিস পারভীন জানান, আবাদি জমি ছেড়ে দেওয়ার কথা বলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তার ও তার মায়ের জমি অভিযুক্তরা জোরপূর্বক আবাদ করছেন। জমি ছেড়ে দেওয়ার কথা বললে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেওয়া হয়।

একপর্যায়ে নারগিস পারভীনকে দেশীয় অস্ত্র কাঁচি দিয়ে কোপ দেওয়া হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মারধরের অভিযোগ,প্রবাসীর স্ত্রী,আবাদি জমি,ভাঙ্গুড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত