ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

যমুনা নদীতে অভিযান, কোটি টাকার অবৈধ জাল উদ্ধার

যমুনা নদীতে অভিযান, কোটি টাকার অবৈধ জাল উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উদ্ধার করা এসব জালের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে অসাধু জেলেরা যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জাল দিয়ে মা ইলিশ শিকার করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালান মৎস্য বিভাগের কর্মকর্তারা।

অভিযানে ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়সহ অন্যান্য মৎস্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অবৈধ জাল উদ্ধার,কোটি টাকা,যমুনা নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত