
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ অবৈধ জাল দিয়ে মাছ শিকার করায় ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ অভিযানে ওই উপজেলার তেকানি এলাকা থেকে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক জেলেকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০ হাজার টাকা মূল্যর উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।