
দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন, পরীক্ষার ফিসহ বিভিন্ন ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার সকালে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সম্মেলনকক্ষে সোনালী ব্যাংক পিএলসি, কোর্ট বিল্ডিং শাখা, দিনাজপুরের আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) ব্যবহারের মাধ্যমে এসব ফি ও চার্জ আদায় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক (এসপিও) কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, দিনাজপুর সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহ. তহসীনুর রহমান রেজা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. সুলতান মাহমুদ এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী।
সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কোর্ট বিল্ডিং শাখার প্রিন্সিপাল অফিসার প্রহলাদ বসাক, সিনিয়র অফিসার (ক্যাশ) মো. মাহাবুবুর রহমান, কর্মকর্তা মো. শামীম মাহমুদ এবং সোনালী ব্যাংক পিএলসির রংপুরের সফটওয়্যার রিজিওনাল সেলস (আরএসএম) মো. আবু ফিরোজ।
আলোচনা শেষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক পিএলসির কোর্ট বিল্ডিং শাখার শাখা ব্যবস্থাপক কামরুন নাহারের উপস্থিতিতে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসির পক্ষে দিনাজপুর সাউথ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মহ. তহসীনুর রহমান রেজা এবং দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আখের আলী।