ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার যমুনা নদীর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আলী আকবরের ছেলে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জাহিদ হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, রোববার দুপুরে জিসান সিরাজগঞ্জ শহরের জাহিদ হাসান আঁচলসহ কয়েকজন বন্ধুর সঙ্গে স্পার বাঁধ এলাকায় বেড়াতে যান। পরে তারা স্পার বাঁধ ঘাটে গোসল করতে নামেন। এ সময় জিসান নদীতে ডুবে নিখোঁজ হন। তার অপর তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

স্থানীয়রা যমুনা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও জিসানের সন্ধান পাননি। পরে রোববার সন্ধ্যায় রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। তবে ওই দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অভিযান চলাকালে যমুনার তীরে নারী-পুরুষের ভিড় জমে।

সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হলে ওই ঘাট এলাকায় জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, কোনো অভিযোগ না থাকায় সোমবার বিকেলে জিসানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মরদেহ উদ্ধার,নিখোঁজ শিক্ষার্থী,সিরাজগঞ্জে যমুনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত