ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে প্রয়াত কর্মকর্তা ও শিক্ষকের জন্য দোয়া মাহফিল

নোয়াখালীতে প্রয়াত কর্মকর্তা ও শিক্ষকের জন্য দোয়া মাহফিল

নোয়াখালীতে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ৩৫তম বিসিএসের শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম এবং রাজনীতিবিদ ও সাংবাদিক লিয়াকত আলী খান, হানিফ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট সবার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী শহরের পৌর বাজার মানবকল্যাণ মজলিসের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী কেরামতি কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আমিন উল্যা, জ্যেষ্ঠ সাংবাদিক বোরহান উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম, মানিক ভূঁইয়া, আবদুল হান্নান, মোজাম্মেল হোসেন, ইউনুস শিকদার, হাসান ইয়াছিন, চিকিৎসক দিদার হোসেন ও শিক্ষক নূরুল হুদাসহ অনেকে।

বঙ্গভবনের কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলাম (প্রায় শত বছর বয়সী) গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে ঢাকার মধ্যবাড্ডায় তার বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটায় নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার এবং সাবেক আমির চিকিৎসক বোরহান উদ্দিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অন্যদিকে, সুবর্ণচরের কৃতী সন্তান এবং নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের ৩৫তম বিসিএসের শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম গতকাল নিজ বাসায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। অনুষ্ঠানে তার পরিবারের জন্যও দোয়া করা হয়।

এ ছাড়া নোয়াখালীর অসুস্থ সাংবাদিকদের মধ্যে সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক নেতা লিয়াকত আলী খান কিডনি অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি জ্যেষ্ঠ সাংবাদিক হানিফ ভূঁইয়া, বাহার আলম, খসরু, এস এম জামালসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া ও মোনাজাতে প্রয়াত ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল,প্রয়াত কর্মকর্তা ও শিক্ষক,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত