ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মির্জাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মির্জাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহু পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন এবং বিএনপি নেতা হাসিবুল গনি মনির খন্দকার।

আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডেইরি ফার্মের মালিক ও উদ্যোক্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জাগঞ্জ ডেইরি ফার্মের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার।

আলোচনা সভা,মির্জাগঞ্জে র‍্যালি,প্রাণিসম্পদ খাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত