
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ মে) ভোরের দিকে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আব্দুর রশিদ (৩৫), মনিরুল ইসলাম (২৩), মিল্টন মিয়া (৩৪), শাওন ইসলাম (২২), মমিন ওরফে গেদু (৩৫), আশরাফুল ইসলাম (২৮), ও ইউনুস কসাই (৪২)।
গ্রেফতারকৃত আব্দুর রশিদ উপজেলার দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের আব্দুল জলিলের ছেলে, মনিরুল ইসলাম একই গ্রামের কওসার আলীর ছেলে, মিল্টন মিয়া একই গ্রামের হযরত আলীর ছেলে, শাওন ইসলাম গ্রামের আমির হোসেনের ছেলে, আব্দুল মমিন পৌর শহরের আজিমপুর মৃত লুৎফর হকের ছেলে, আশরাফুল ইসলাম একই এলাকার মৃত মালেকের ছেলে ও ইউনুস কসাই সদর উপজেলার কুন্দিপুর গ্রামের মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে