ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পুত্রবধূকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে পুত্রবধূকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস করায় পুত্রবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে উপজেলার বৃ আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত পুত্রবধু তাসলিমা একই গ্রামের তাহের মন্ডলের মেয়ে।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার বৃ আঙ্গারু গ্রামে পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস করায় পুত্রবধূ তাসলিমাকে (২৩) হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে পরিবারের সবাই পলাতক রয়েছে। শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই গ্রামের আলিম মন্ডলের ছেলে উজ্জল প্রায় ৮ বছর আগে প্রেমের সম্পর্কে একই গ্রামের তাহের মন্ডলের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থাকলেও তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। দীর্ঘদিন আগে পুত্রবধূ নাকি তার শাশুড়ির পরকীয়া সম্পর্ক দেখে ফেলে এবং এ ঘটনা ফাঁস করে দেয়। এ ঘটনার পর থেকে তাসলিমার উপর নানা রকম নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে মঙ্গলবার রাতে তাকে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়। ঘটনার পর পরিবারের সবাই পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাসলিমার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

সিরাজগঞ্জ,পুত্রবধূ,হত্যার অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত