ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভোলার ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

ভোলার ২০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন।

শুক্রবার (১৫ মে) দুপুর ১টায় সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ২০ কেজি গাঁজাও জব্দ করা হয়।

আটককৃত মো. শরিফুল ইসলাম (২০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেন্দ্রপুর গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।

বিকেল ৪টায় কোস্ট গার্ড বেইস-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুর ১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকায় সন্দেহজনক একটি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ শরিফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভোলা কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ভোলা,গাঁজা,যুবক আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত