ঢাকা রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেয়াসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এর ফলে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে আন্দোলনকারীরা এই কর্মসূচি শুরু করেন।

সকাল সাড়ে ৮টার দিকে বন্দর ভবনের সামনে ৪ নম্বর গেটে পুলিশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে ছিল, এবং বন্দরের ভেতরে যানবাহনের প্রবাহ প্রায় বন্ধ ছিল। এই ধর্মঘটের কারণে বন্দর কর্তৃপক্ষের জেটি, টার্মিনাল, ইয়ার্ড, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরের পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা সেটি প্রত্যাখ্যান করেছে।

এর আগে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সেখানে পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন চারটি দাবি তুলে ধরেন—

১. নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়া

২. চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করা

৩. আন্দোলনকারীদের বিরুদ্ধে নেয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা

৪. শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা এবং সকল আইনি হয়রানি বন্ধ করা

চট্টগ্রাম বন্দর,এনসিটি,ইজারা,ধর্মঘট,কর্মসূচি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত