ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদের হার অপরিবর্তিত

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদের হার অপরিবর্তিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি–জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, যা ১০ শতাংশ রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই ঘোষণা দেন।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর ড. আহসান এইচ মনসুর আরও বলেন, বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে। গত এক বছরে এই ডলার কেনা হয়েছে। তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।

মুদ্রানীতি,নীতি সুদের হার,বাংলাদেশ ব্যাংক,গভর্নর ড. আহসান এইচ মনসুর,রিজার্ভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত