ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সোনার ভরি ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়াল

সোনার ভরি ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে আবারও বাড়ানো হলো সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, যা আগে ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটির দাবি, তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকায়। ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকায়।

বাজুস,জুয়েলার্স,সোনা,দাম,রুপা,স্বর্ণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত