ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

এদিকে সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর ফলে টানা তিন মাস ধরে দেশে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের বেশি থাকল। গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন।

প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার কোটির বেশি টাকা।

এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। সে সময় আইএমএফের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

৩৫ বিলিয়ন ডলার,শক্তিশালী রিজার্ভ,রেমিট্যান্স প্রবাহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত