ঢাকা শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভরিতে ৬৫৯০ টাকা কমে সোনার নতুন দর ঘোষণা

ভরিতে ৬৫৯০ টাকা কমে সোনার নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমার প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ভরিপ্রতি ৫ হাজার ৩৬৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এর আগে, গত ২৫ মার্চ ২২ ক্যারেট সোনার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। তারও আগে আরও পাঁচ দফা দাম কমানো হয়। ফলে টানা সাত দফায় ভালো মানের সোনার দাম মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমেছে।

সর্বশেষ মূল্য সমন্বয়ের আগে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা। শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।

এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় অপরিবর্তিত রয়েছে।

সোনার নতুন দর,ভরিতে ৬৫৯০ টাকা কম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত