
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডিসিতে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয়ে সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ এর সঙ্গে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তি সই করে বাংলাদেশ। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও ৮০০ মিলিয়ন ডলার বাড়ানো হয়, ফলে ঋণ কর্মসূচির মোট পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ইতোমধ্যে বাংলাদেশকে মোট ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ঋণের অর্থ ছাড় করেছে আইএমএফ।