ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকসুর ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

ডাকসুর ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে।

ভোটগ্রহণ শুরুর পর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় টিএসসি কেন্দ্রে ৭০০ ভোট পড়েছে। আর ৪০০ এর বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে। কেন্দ্র সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এদের মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। অন্যান্য বছরের তুলনায় এবার ব্যালটের আকার বেড়েছে। ডাকসু নির্বাচনে ব্যবহৃত হবে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদ নির্বাচনের জন্য থাকছে এক পৃষ্ঠার ব্যালট।

ডাকসু নির্বাচন,ঢাকা বিশ্ববিদ্যালয়,ভোটগ্রহণ,লম্বা লাইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত