ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

চাকসু নির্বাচনে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

চাকসু নির্বাচনে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ' বৈচিত্র্যের ঐক্য ' ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে। ১০ দফা সম্বলিত এই ইশতেহারে মোট ৩১টি প্রতিশ্রুতি তুলে ধরেন তারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলটির জিএস প্রার্থী সুদর্শন চাকমা ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারের দশ দফা হল— নিরাপদ ক্যাম্পাস, আবাসন, পরিবহন, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ, শিক্ষা ও গবেষণা, সংস্কৃতি ও ক্রীড়া, জাতিগত বৈচিত্র্য ও নারীবান্ধব ক্যাম্পাস, গণতন্ত্র, স্বায়ত্তশাসন ও মানবাধিকার।

ইশতেহার ঘোষণার পূর্বে বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, ‘আমরা আজ আমাদের প্যানেলের ইশতেহার ঘোষণা করছি। আমরা ইতিহাসের সকল গণসংগ্রামের প্রকৃত ইতিহাস ধারণ করে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে আমাদের চলমান সংগ্রাম জারি রাখবো। নিয়মিত চাকসু নির্বাচন জারি রাখা, নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায়ে আমরা কাজ করব।’

এ সময় উপস্থিত ছিলেন বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া, জিএস প্রার্থী সুদর্শন চাকমা, এজিএস প্রার্থী জশদ জাকিরসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

চাকসু নির্বাচন,ইশতেহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত