ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জবিতে স্থগিত পরীক্ষা শুরু সোমবার, সশরীরে ক্লাস মঙ্গলবার

জবিতে স্থগিত পরীক্ষা শুরু সোমবার, সশরীরে ক্লাস মঙ্গলবার

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হওয়া পরীক্ষা আগামী সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হবে। একইসাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার থেকে শুরু হবে এবং সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার। এর আগে রোববার ও সোমবার ক্লাস অনলাইনে চলবে।

উপাচার্য আরও জানান, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে।

এর আগে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।

সশরীরে ক্লাস মঙ্গলবার,স্থগিত পরীক্ষা সোমবার,জবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত