ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন ইবি শিবিরের সাবেক ১০ নেতা

জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন ইবি শিবিরের সাবেক ১০ নেতা

চলতি মাসের ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণতন্ত্রের উজ্জ্বল পরীক্ষা। হাতে পরিচয়পত্র আর হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দান করবে কোটি কোটি নাগরিক। জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব ও দেশ সংস্কারের ব্রত নিয়ে দাঁড়িপাল্লার কর্ণধার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২২ জন এমপি (সংসদ সদস্য) প্রার্থী। তার মধ্যে ১০ জনই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের নেতা ছিলেন।

দাঁড়িপাল্লার কর্ণধার হওয়া ১০ ইবি শিক্ষার্থী হলেন অ্যাড: নাজমুল হক সাঈদী (জামালপুর-১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ব্যারিস্টার নজরুল ইসলাম (ঢাকা-১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ড. মুহাম্মাদ আব্দুল মান্নান (ঢাকা- ৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ড. সামিউল হক ফারুকী (জামালপুর- ২)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অ্যাড: আব্দুল আউয়াল (জামালপুর-৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অ্যাড: মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা- ১)। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাসুম মোস্তফা (নেত্রকোনা- ৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯৯৬-৯৭ সেশনের শিক্ষার্থী। মাহফুজুর রহমান (নওগাঁ- ৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুফতি আমির হামজা (কুষ্টিয়া-৩)। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মো. ওবায়দুল্লাহ কায়ছার (নড়াইল- ১)। তিনি বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০০২-০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের বর্তমান সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয়টি দেশ ও জাতিকে নানাভাবে সমৃদ্ধ করে আসছে। কিন্তু জাতীয় পর্যায়ে আমাদের কোনো প্রতিনিধি না থাকার অভাব সবসময়ই বোধ করেছি। আগামী ত্রয়োদেশ নির্বাচনে আমাদের অনেক ভাই প্রতিদ্বন্দ্বিতা করছে। আশা করি আমাদের ভাইদের মধ্যে থেকে একটা বড় অংশ নির্বাচিত হবে। তারা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে। একই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে জাতীয় পর্যায়ে কাজ করবে।

জাতীয় নির্বাচন,প্রার্থী,ইবি,শিবির
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত