ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের ঘোড়া প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে ওই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে। এতে অফিসের ব্যানার, ফেস্টুন ও সামিয়ানাসহ বেশকিছু জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনার সময় সবাই শবে বরার নামাজ পড়তে গিয়েছিল। এ সুযোগে দুর্বৃত্তরা ওই নির্বাচনি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। রাতেই পুলিশ কর্মকর্তারা, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এ ঘটনায় অভিযোগ পেলে কমিশনের নির্দেশে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,স্বতন্ত্র প্রার্থী,নির্বাচনী অফিস,অগ্নিসংযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত