ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে দায়িত্বের ধারাবাহিকতায় যাতে শূন্যতা তৈরি না হয়, এজন্য সরকার চাইলে আমি আর কিছুদিন থাকতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবো।

এ সময় তিনি তার দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির বিষয়টি তুলে ধরেন। উপাচার্য বলেন, বঞ্চনার স্বীকার এমন অনেক শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই পদোন্নতি দেয়া হয়েছে, অনিয়ম করে নয়।

এর আগে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৭ আগস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়,অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান,পদত্যাগ,ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত